Sale!

রাজন্যা-সায়েন্স ফিকশন

Original price was: 280.00৳ .Current price is: 210.00৳ .

+ Free Shipping

সায়েন্স ফিকশন-রাজন্যা
প্রায় জনশূন্য পৃথিবীর একপ্রান্তে ছোট্ট সুখের নীড় বানিয়েছিল মৈনাক। সাথে সহধর্মিণী শারমিন। আর আছে পুরনো মডেলের রোবট চঞ্চল।

ওদের ঘর আলোকিত করে এলো এক রাজকুমারী। রাজন্যা। পুরো পৃথিবীতে নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান। নেই কোনো জ্ঞান চর্চার স্থান।

মৈনাক মেয়েকে শেখানোর দায়িত্ব নিল। নিজের অর্জিত সকল জ্ঞান উজাড় করে শেখাতে চাইল মেয়েকে। ঠিক তখনই যুদ্ধে চলে যেতে হলো ওকে।

রাজন্যা কি পারবে প্রিয় বাবাকে ছেড়ে থাকতে? মৈনাক কি পারবে একমাত্র সন্তানের কাছে ফিরতে?

কথাসাহিত্যিক বিশ্বজিৎ দাস সায়েন্স ফিকশন লিখে লিখে ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছেন। রাজন্যা নামক সায়েন্স ফিকশন উপন্যাসে বাবা-মেয়ের মর্মস্পর্শী ভালোবাসা আপনার মন ছুঁয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।

রাজন্যা বইটির মুদ্রিত মূল্য ২৮০
২৫% ছাড়ে বিক্রি মূল্য ২১০ টাকা

আজই সংগ্রহ করুন।
সময় প্রকাশন

Reviews

There are no reviews yet.

Be the first to review “রাজন্যা-সায়েন্স ফিকশন”

Your email address will not be published. Required fields are marked *